اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” 📚 সূরা আলাক (৯৬:১)
আপডেট
ম্যানেজার

ডা. মো: মতিউর রহমান ভুইঁয়া দাঃ বাঃ ( সভাপতি, মাজলিসে আমেলা )

  • যোগদান: মার্চ ০৩, ২০১৮
  • জন্ম তারিখ: মার্চ ০৩, ১৯৫৯
  • রক্তের গ্রুপ: A+
  • ফোন নম্বর: ০১৭১১৬০৪৪৭০
  • ইমেইল: founder@jamiatuluthfur.com
  • ঠিকানা: Bhati Savar, Hemgonj Bazar, Nandail, Mymensingh
  • সভাপতির বাণী

    সভাপতির বাণী

     

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ্শাইত্বনির রজীম, বিসমিল্লাহির রহমানির রহীম। সর্বপ্রথম কৃতঞ্জতা জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে দ্বীনি তা'লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত আঞ্জাম দানের সুযোগ প্রদান করেছেন।সব প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের কল্যাণকামী চিন্তা ও কাজকে বাস্তব রূপ দান করার তাওফিক দিয়েছেন। 

     

    দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধের হেফাজতের লক্ষ্যে তারা খোদায়ী মদদে বুকটান করে এগিয়ে আসেন। তবে হ্যাঁ জাগতিক জীবন পরিচালনার জন্য সাধারণ জ্ঞানের প্রয়োজনীয়তাও উল্লেখযোগ্য।এজন্যে কুরআন-হাদিসের সঠিক জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে সে মোতাবেক জীবন পরিচালনা করা একান্ত কর্তব্য। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

    «من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع»

    ‘‘যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, সে আল্লাহর পথেই চলতে থাকে, যতক্ষণ না ফিরে আসে।’’[তিরমিযী, জামিউত্-তিরমিযী, প্রাগুক্ত, পৃ. ১৬। হাদীসটিকে কেউ হাসান বলেছেন, আবার কেউ দুর্বল বলেছেন। আবুদ্দারদা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘‘কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে সাব্যস্ত হবে সেই আলিম, যার ইলমের দ্বারা কোনো কল্যাণ সাধিত হয় না।’’ উপরন্তু একজন চিকিৎসক হিসেবে সারা জীবন মানবতার সেবা করেছি। আজ আমি একজন শিক্ষাপ্রেমিক, ধর্মপ্রাণ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চেষ্টা করছিআর তা হলো, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সঠিক ইসলামী আদর্শে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা। 

     

    আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে আমার প্রিয়তমা স্ত্রী জহুরা বেগম একটি মাদরাসা গঠনের উদ্যোগ নিলে আমি আমার সর্বান্তকরনে ও সার্বিক সহযোগীতা দিয়ে চেষ্টা করে যাচ্ছি দ্বীনি তা'লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত আঞ্জাম দানের । আমরা “জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা (এতিমখানা সমন্বিত একটি প্রতিষ্ঠান)”এর নামে নিজস্ব একটি ওয়েব সাইট তৈরী করতে সক্ষম হয়েছি। সেই কারণে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি ও সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় অবস্থিত ইসলামি দ্বীনি প্রতিষ্ঠান- “জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা”। “জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা” আমার প্রিয়তমা স্ত্রী জহুরা বেগমএর উদ্যোগে এবং আমার জন্মদাত্রী মা জুবেদা খাতুনএর নামে প্রতিষ্ঠিত একটি আলোর বাতিঘর। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের পরিবারের তরফ থেকে মুসলিম সমাজের জন্য একটি খেদমত, একটি দোয়ার পাথেয়, এবং সদকায়ে জারিয়ার আশ্রয়। 

     

    ২০২৫ খ্রিস্টাব্দে ময়মনসিংহ বাসীর কল্যাণের জন্য ইসলামি জ্ঞান চর্চা ও আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত করার লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয় এবং  মাদরাসাটি মনমুগ্ধকর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন হতে দেশ-জাতী ও মানবতার কল্যাণে কাজ করছে, বিশেষ করে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় “জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা”  যুগের চাহিদা অনুযায়ী মানুষের কল্যাণে যুগোপযোগী ধর্মীয় জ্ঞান, অ্যারাবিক ও জেনারেল শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে আসছে। ডিজিটাল বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযিুক্তির ব্যাপক উন্নতির ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি করার লক্ষ্যে অত্র মাদ্রাসার নামে একটি  আধুনিক ওয়েবসাইট তৈরী করা হয়েছে। আমরা যেন এই ওয়েবসাইটের মাধ্যমে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ সকল কার্যক্রম সুন্দর ও সু-সৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি আল্লাহ তায়ালা সেই তৌফিক দান করেন। পরিশেষে “জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা”  দ্বীনি প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

     

    আমাদের লক্ষ্যএই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের হৃদয়ে আল্লাহভীতি, রাসূলপ্রেম ও নৈতিকতা গেঁথে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে শুধু একজন হাফেজ নয়, একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। আমি কৃতজ্ঞ সেই সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও দ্বীনদার ব্যক্তিদের প্রতি, যাঁরা আমাদের এ মহৎ যাত্রায় পাশে আছেন। বিশেষভাবে সকল শিক্ষক, ছাত্র ও মাদরাসা সংশ্লিষ্টদের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।  আসুন, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ দ্বীনি শিক্ষাকেন্দ্রে পরিণত করি এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এগিয়ে যাই।  আল্লাহ আমাদের সহায় হোন। আমিন। 

     

    “সুবহানাল্লহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লহিল আযীম” সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদুআল্লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়াতুবু ইলাইক”।

     

    والسلام

    আপনাদের দ্বীনি খাদেম,

    ডা. মোঃ মতিউর রহমান ভূঁইয়া 

    সভাপতি, জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা (এতিমখানা সমন্বিত একটি প্রতিষ্ঠান)

    ও প্রতিষ্ঠাতা ডা. মতিউর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়

    স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ (ময়মনসিংহ জেলা) 

    সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ 

    সাবেক সাধারণ সম্পাদক, বিএমএ ময়মনসিংহ 

    সাবেক ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান (প্যাথলজি), 

    ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ।

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট
    লোডিং হচ্ছে...